
৭০ বছর রাজত্ব করার পর ব্রিটেনের সবচেয়ে দীর্ঘ মেয়াদী রাজশাসক রানি দ্বিতীয় এলিজাবেথ ব্যালমোরাল প্রাসাদে প্রিয়জনদের সান্নিধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর।
সবচেয়ে বেশি সময় ব্রিটিশ রাজসিংহাসনে থাকার রেকর্ড নিয়ে রানি দ্বিতীয় এলিজাবেথ তার বর্ণাঢ্য জীবনে সাক্ষী ছিলেন বহু ঐতিহাসিক ঘটনার। কেমন ছিল তার জীবনের শেষ ছবিটি।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জীবনের শেষ ছবিতে রানিকে দেখা গেছে ব্যালমোরাল প্রাসাদে একটি ফায়ারপ্লেসের সামনে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে।
তার মৃত্যুর দুই দিন আগে মঙ্গলবার ছবিটি তোলা হয়েছিল। সেদিন তিনি আনুষ্ঠানিকভাবে লিজ ট্রাসকে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। ফটোগ্রাফার জেন বার্লো ছবিটি তুলেছিলেন।
রানির পরনে ছিল একটি প্লেইন স্কার্ট, ধূসর কার্ডিগান এবং ফ্যাকাশে নীল স্কার্ট। রাণী অসুস্থ থাকার কারণে ব্যাকিংহাম প্যালেসে না যেতে পারায় প্রতীকী অনুষ্ঠানটি স্কটিশ হাইল্যান্ডসের বালমোরাল রিট্রিটে অনুষ্ঠিত হয়েছিল।
তার মৃত্যুর মধ্য দিয়ে একটি যুগের অবসান হয়েছে। তিনি বিশ্বে ব্রিটিশ সাম্রাজ্যের প্রভাব কমতে দেখার পাশাপাশি সমাজে অনেক পরিবর্তনও দেখেছেন।
ধারণা করা হচ্ছে রানিকে উইন্ডসর ক্যাসেলের মাঠে সেন্ট জর্জ চ্যাপেলে ব্যক্তিগত সমাধিতে সমাহিত করা হবে। সেখানেই তিনি শেষ অনেক বছর কাটিয়েছিলেন।
বাবা রাজা ষষ্ঠ জর্জ, বোন প্রিন্সেস মার্গারেট ও স্বামী প্রিন্স ফিলিপের পাশে এলিজাবেথকে সমাহিত করা হবে।
ভিন্নবার্তা ডটকম/আর