1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নগরকান্দা আ.লীগের সম্মেলন স্থগিত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২ ১০:৫৮ am

ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন স্থগিত করেছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামীম হক এবং সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য জানা গেছে। আগামী ১২ সেপ্টেম্বর নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত ছিল।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ উপনেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী গুরুতর অসুস্থজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি অসুস্থ থাকার কারণে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরামর্শ করে নগরকান্দা উপজেলা শাখার ১২ সেপ্টেম্বরের সম্মেলন স্থগিত করা হয়েছে। সম্মেলনের তারিখ ও সময় পরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরামর্শক্রমে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ