1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পোস্তগোলা ব্রিজে মাইক্রোবাসে সিএনজির ধাক্কা, আহত ৬

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২ ৬:২৮ am

ঢাকার পোস্তগোলা ব্রিজের ওপরে মাইক্রোবাসে যাত্রী বোঝাই একটি চলন্ত সিএসজি পিছন দিক দিয়ে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিএনজিতে থাকা ৬ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে পোস্তগোলা ব্রিজের ওপরে ঘটে এ দুর্ঘটনা। পরে ঘটনায় আহতদের ওই মাইক্রোবাস করেই চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন- স্বপন (৩০), স্বর্ণা (১৭), ববি (২৭), মাসুম (১৭), নাছিমা (৪০) ও অজ্ঞাত এর ব্যক্তি (৪৫)।

মাইক্রোবাসের চালক আলমগীর বলেন, পোস্তগোলা ব্রিজের ওপরে আমি মাইক্রোবাস ঘোরানোর সময় একটি যাত্রী বোঝাই সিএনজি দিক থেকে আমার গাড়িতে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা ছয় যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে আমার মাইক্রোবাসে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই।

তিনি আরও জানান,এটি পোস্তগোলা ব্রিজ থেকে কেরানীগঞ্জ এলাকায় যাত্রী নিয়ে যাতায়াত করা সিওনজি ছিল।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ঘটনায় আহত ছয়জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ