
স্টাফ রিপোর্টার, নড়াইল: নড়াইলে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। বিকালে নবগঙ্গা ডিগ্রি কলেজ মাঠে দিঘলিয়া ইউনিয়নের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় দিঘলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি শ ম অহিদুলের সভাপতিত্বে শোক দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রখেন।
লোহাগড়া উপজেলা আ’লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মশিউর রহমান, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, লোহাগড়া পৌর আ’লীগের সভাপতি কাজী বনি আমিন, যুগ্ম সাধরণ সম্পাদক সাজ্জাদ হোসেন মুন্না, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা দিঘলিয়া ইউনিয়েনের কৃতি সন্তান শিক্ষানুরাগী হাবিবুর রহমান তাপস, লোগাগড়া উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রোমান রায়হান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সজীব মুসল্লী, সাধারণ সম্পাদক মারুফ, দিঘলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ, আ’লীগ নেতা সুজন সহ প্রমুখ।
উল্লেখ্য, এর আগে আ’লীগ নেতা হাবিবুর রহমান তাপসের উদ্যোগে ১৫ আগষ্টে দিঘলিয়া জামে মসজিদে এক হাজার লোকের মাঝে খাবর বিতরণ করা হয়। এবং ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এসএস