1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিশ্ববাসী জাপোরিঝিয়ার তেজস্ক্রিয়তা নিয়ে ভাবছে না: জেলেনস্কি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২ ১০:৪০ am

ইউরোপের বৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়া নিয়ে আবারও উৎকণ্ঠা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বৃহস্পতিবার রাতে এক ভিডিওবার্তায় জেলেনস্কি এ হতাশা ব্যক্ত করেন। এতে তিনি বলেন, বিশ্ববাসী জাপোরিঝিয়ায় দুর্ঘটনা ঘটলে এর তেজস্ক্রিয়তার ভয়াবহতা বুঝতে পারছে না।

গোটা ইউরোপে এর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ইউক্রেনের জাতীয় গ্রিড থেকে এরই মধ্যে এ বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।

দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার বিদ্যুৎ বিভ্রাটের পর বাইরে থেকে এতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

এর আগে বিদ্যুৎকেন্দ্রটির পাশে বোমাবর্ষণে সঞ্চালন লাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর পরই জাতীয় গ্রিড থেকে এ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি বিচ্ছিন্ন করা হয়েছে।

এটি চালুর পর এই প্রথমবারের মতো জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হলো। এটি বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

বিদ্যুৎ বিভ্রাটের পর জাপোরিঝিয়ায় ইউক্রেনে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তাব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে রুশ সমর্থিত প্রশাসনের সদস্যরা দাবি করেছেন।

বিদ্যুৎ বিভ্রাটের পর বিকল্প ব্যবস্থায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

রুশ প্রশাসনের দাবি, ইউক্রেনের গোলাবর্ষণে সৃষ্ট দাবালনের কারণেই সেখানে ওই বিদ্যুৎবিভ্রাটের ঘটনা ঘটেছে।

গত মার্চ থেকে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়ার দখলে রয়েছে। ইউক্রেনীয় প্রযুক্তিবিদরা এখন রাশিয়ার নির্দেশে এটি পরিচালনা করছে।

কিছু দিন ধরে এই পরমাণু স্থাপনা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং এ জন্য রাশিয়া ও ইউক্রেন পরস্পরকে দোষারোপ করছে।

রাশিয়া বলছে, পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ওপর ইউক্রেন দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে। পাশাপাশি সেখানে কামানের গোলাও ছুড়েছে। গত সপ্তাহে সেখানে সর্বশেষ হামলা চালানো হয়েছে। রাশিয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইউক্রেন।

ইউক্রেন উল্টো বলছে— রাশিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ওপর হামলা চালিয়েছে। ইউক্রেন আরও বলছে, রাশিয়ার সেনারা এ পরমাণু বিদ্যুৎকেন্দ্রটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে।

সেখানকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, জাপোরিঝিয়াকে ঘিরে সামরিক তৎপরতার অবসান ঘটাতে হবে। সেই সময় মস্কোকে পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়ার আহ্বানও জানিয়েছিলেন তিনি।

এর পরই জাতিসংঘের কর্মকর্তাদের জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের অনুমতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ