1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইউএনও-এসিল্যান্ডের ওপর হামলা, ৭ নারী গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২ ১:৪৭ am

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমানের ওপর হামলার ঘটনায় ১৭৪ জন গ্রামবাসীকে আসামি করে শাহজাদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এ হামলার সঙ্গে জড়িত ৭ নারীকে পুলিশ রোববার গভীর রাতে গ্রেফতার করেছে।

শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া গ্রামের খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণকে কেন্দ্র করে রোববার সকালে এ হামলার ঘটনা ঘটে।

শাহজাদপুর উপজেলা ভূমি অফিসের পেশকার আব্দুল হাই বাদী হয়ে ওই রাতেই মামলা দায়ের করেন। এর মধ্যে ৫৪ জন নামিক আসামি ও ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এ বিষয়ে শাহজাদপুর থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম জানান, সরকারি কাজে বাধা ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগে রোববার রাতে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শাহজাদপুর উপজেলা ভূমি অফিসের পেশকার আব্দুল হাই বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া-হলদিঘর গ্রামের ৫৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এছাড়া ওই রাতেই অভিযান চালিয়ে ৭ নারীকে আটক করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সময়ের ভিডিও ফুটেজ ও ছবি দেখে আসামি শনাক্ত করা হবে। অযথা কাউকে হয়রানি করা হবে না।

উল্লেখ্য, শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া গ্রামের শত বছরের খেলার মাঠটি ১৯৮০ সালের সর্বশেষ রেকর্ডকালে পতিত জমি হিসেবে রেকর্ড হয়। তারপরও ওই জমি এলাকাবাসী খেলার মাঠ হিসেবেই ব্যবহার করে আসছিল।

সম্প্রতি ওই খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্প নির্মাণের জন্য নির্ধারণ করে উপজেলা প্রশাসন। এর প্রতিবাদে ও খেলার মাঠ রক্ষার দাবিতে এলাকাবাসী বেশ কিছুদিন ধরে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছিলেন।

রোববার ওই খেলার মাঠে প্রস্তাবিত আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য মাপ জরিপ ও মাটি ভরাটের উদ্দেশ্যে ঘটনাস্থল পরিদর্শনে যান শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম ও শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) লিয়াকত সালমানসহ সংশ্লিষ্টরা। এ আশ্রয়ণ প্রকল্প বাতিলের দাবীতে এদিন বলদিপাড়া-হলদিঘর সহ কয়েকটি গ্রামের শত শত নারী, পুরুষ, যুবক, তরুণ, শিশু ও কিশোর সমবেত হয়ে বলদিপাড়া ব্রিজের মুখে বাঁশ ও গাছের গুঁড়ির ব্যারিকেড তৈরি করে পথ বন্ধ করে দিয়ে বিক্ষোভ করতে থাকেন।

এ সময় ব্যারিকেড উপেক্ষা করে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম ও শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান ঘটনাস্থলে প্রবেশের চেষ্টা করলে তাদের লক্ষ করে গ্রামবাসী বালি ও ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় ইটের আঘাতে শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমানের মাথা ফেটে যায়। এছাড়া এ ঘটনায় ওই গ্রামের আরও ১৩ জন নারী-শিশু আহত হন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ