1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বুস্টার ডোজ গ্রহণের ৬ মাস পর অ্যান্টিবডি কমে যায় : গবেষণা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২ ১:৩৯ am

করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ গ্রহণের ছয় মাস পর টিকা থেকে প্রাপ্ত অ্যান্টিবডি কমে যায়। অপর দিকে শতভাগ টিকা গ্রহণকারীর দেহে অ্যান্টিবডি শনাক্ত করা গেলেও তাদের মধ্যে গড়ে অ্যান্টিবডি কমেছে ১০৬৭৫.৭ এইউ/এমএল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের মিলটন হলে এ গবেষণা রিপোর্ট প্রকাশ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: মো: শারফুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বলা হয়, গত এক মাস প্রথম ও দ্বিতীয় ডোজ করোনার টিকা গ্রহণকারী ২২৩ জনের ওপর পরিচালিত এক গবেষণায় ৯৮ শতাংশের টিকা গ্রহণকারীর দেহে অ্যান্টিবডি পাওয়া গেছে। তা সত্ত্বেও ছয় মাস পর অ্যান্টিবডি কম যেতে থাকে। তাদের মধ্যে ৭৩ শতাংশের অ্যান্টিবডির মাত্রা হ্রাস পেয়ে ৬৭৯২ এইউ/এমএল থেকে ৩৯৬৩ এইউ/এমএল পর্যন্ত নেমে এসেছে। এ সময় দুইজনের শরীরে কোনো অ্যান্টিবডি পাওয়া যায়নি। বুস্টার ডোজগ্রহীতাদের দেহে অ্যান্টিবডি আবারো বৃদ্ধি পেয়েছে। এতে অ্যান্টিবডির মাত্রা ২০৮৭৮ এইউ/এমএল পর্যন্ত উঠে এসেছে। তবে ছয় মাস পরে তা কমে ১০৬৭৫.৭ এইউ/এমএল পর্যন্ত নেমে এসেছে। তবে যাদের করোনা আক্রান্ত হওয়ার ইতিহাস রয়েছে তাদের মধ্যে অ্যান্টিবডির মাত্রা বেশি। তাদের রক্তে হিমোগ্লোবিন ও প্লাটিলেটসহ রক্তকণিকায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি।

এ গবেষণা করা হয়েছে, বুস্টার ডোজের পরও চতুর্থ ডোজ বা দ্বিতীয় বুস্টার ডোজ প্রয়োজন কি না তা নিরূপণের উদ্দেশ্যে হয়েছে বলে উল্লেখ করেছেন গবেষণা দলের প্রধান ও হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: সালাহউদ্দিন শাহ।

অধ্যাপক ডা: মো: শারফুদ্দিন আহমেদ বলেন, টিকার বুস্টার ডোজ গ্রহণের প্রয়োজনীয়তা, কার্যকারিতা এবং সময়ের সাথে অ্যান্টিবডি কমে যাওয়ার প্রমাণ এ গবেষণায় প্রাপ্ত তথ্যে পাওয়া গেছে। যারা বয়স্ক বা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার অধিকারী তাদের ক্ষেত্রে এবং সাধারণ জনগণের ক্ষেত্রে আবার টিকার ডোজ নেয়ার প্রয়োজন আছে কি না সে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এই ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধির যথাযথ অনুসরণের কোনো বিকল্প নেই।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ