1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

তিন ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত সুন্দরবন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২ ২:১২ pm

লঘুচাপের প্রভাবে তিন ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে সুন্দরবন। এর মধ্যে আজ শুক্রবার দুপুরে অস্বাভাবিক জোয়ারে পূর্ব সুন্দরবন বিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র, বিভিন্ন স্পটসহ পুরো বনাঞ্চল প্লাবিত হয়।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, ‘গত বুধ ও বৃহস্পতিবার দুই থেকে আড়াই ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে সুন্দরবন প্লাবিত হলেও আজ শুক্রবার তিন ফুটের বেশি জোয়ারের পানিতে তলিয়ে গেছে পুরো সুন্দরবন। এতে করমজলের রাস্তাঘাটসহ বনাঞ্চলে পানি থৈথৈ করছে।’ তবে, এখন পর্যন্ত প্রজনন কেন্দ্রের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।

এদিকে, মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী বলেছেন, ‘আজ শুক্রবার মোংলা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। ফলে, আজও স্বাভাবিক জোয়ারের তুলনায় বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হবে মোংলার নিম্নাঞ্চলসহ সুন্দরবন উপকূল।’

অমরেশ চন্দ্র ঢালী আরও বলেন, ‘স্থল নিম্নচাপটি ভারতের মধ্যদেশে গুরুত্বহীন হয়ে পড়েছে। ফলে, আগামীকাল শনিবার থেকে স্বাভাবিক আবহাওয়া বিরাজ করবে।’

আজ শুক্রবার ভোর ও সকালে মোংলায় বৃষ্টি হলেও দুপুরের পর থেকে রৌদ্রজ্জল আবহাওয়া বিরাজ করছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ