1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এটিএম বুথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২ ১:২৫ pm

রাজধানীর উত্তরায় ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে আব্দুস সামাদ (৩৮) নামে এক ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছে।ইতোমধ্যে ওই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত ব্যবসায়ীর নাম মো. শরিফ উল্লাহ (৪৪)। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মধুপুর গ্রামের (মৃত) আলীর ছেলে। তিনি উত্তরায় টাইলসের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে ওই ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে সামাদ। পরে তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়। আহতকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াসিন গাজী বলেন, গ্রেপ্তার হওয়া আব্দুস সামাদ একজন ছিনতাইকারী। তিনি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার বিশকাকলী এলাকার আব্দুল হামিদের ছেলে। ব্যাংকের বুথ থেকে তোলা টাকা ছিনতাইয়ের জন্য ওই ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে সে।

এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ