1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিয়ের ১ যুগ পর ৪ সন্তানের জন্ম, তবু মাতৃত্বের সাধ পূরণ হলো না

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২ ৯:২৯ pm

বিয়ের একযুগ পর এক সাথে তিন ছেলে ও এক মেয়ের জন্ম দেন এক গৃহবধূ। কিন্তু জন্মের পর পরই চার শিশুই মারা যাওয়ায় মাতৃত্বের সাধ পূরণ হলো না তার।

ঘটনাটি ঘটেছে নাটোরের বড়াইগ্রাম পৌরসভার মৌখাড়া ঋষিপাড়া মহল্লায়। মঙ্গলবার রাতে ভূমিষ্ঠ হওয়ার পরপরই ফুটফুটে ওই চার নবজাতকের মৃত্যু হয়।

হাসপাতাল ও শিশুটির স্বজন সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে রিতা রানী দাস বাড়িতেই একটি ছেলের জন্ম দেন। এরপর ওই শিশুসহ তাকে বনপাড়া আমিনা হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি আরও তিন সন্তানের জন্ম দেন। কিন্তু জন্মের পরপরই শিশুগুলোর শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক চার শিশুকে মৃত ঘোষণা করেন। পরে বুধবার দুপুর ১২টার দিকে স্থানীয় শ্মশানে তাদের দাহ সম্পন্ন করা হয়।

নবজাতকের বাবা নিখিল চন্দ্র দাস জানান, বিয়ের ১২ বছরে আমাদের সংসারে কোনো সন্তান আসেনি। এবার স্ত্রী গর্ভধারণ করার পর খুবই আশাবাদী হয়েছিলাম। একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ায় খুবই খুশি হয়েছিলাম। কিন্তু জন্মের পরপরই তারা মারা যাওয়ায় আমাদের বাবা মা হওয়ার সাধ মিটল না।

বনপাড়া আমিনা হাসপাতালের সত্ত্বাধিকারী ডা. আনসারুল হক জানান, নবজাতকগুলো অপরিণত অবস্থায় মাত্র ২৫ সপ্তাহে ভূমিষ্ঠ হয়েছিল। এ কারণে জন্মের পরপরই তাদের মৃত্যু হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ