1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাবর-বেয়ারস্টো-রুটকে ছাড়িয়ে শীর্ষে লিটন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২ ৯:৩৩ pm

পাকিস্তানের এ সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম ও ইংল্যান্ডের দুই তারকা ব্যাটসম্যান জনি বেয়ারস্টো-জো রুটকে ছাড়িয়ে চূড়ায় অবস্থান করছেন লিটন কুমার দাস।

বাংলাদেশ দলের তারকা ব্যাটসম্যান লিটন চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে রান সংগ্রহে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের ছাড়িয়ে গেছেন।

চলতি বছরে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি তিন ফরম্যাটে এ পর্যন্ত ৩০ ইনিংসে ব্যাট করে তিনটি সেঞ্চুরি আর ৯টি ফিফটির সাহায্যে ১ হাজার ৩০২ রান করেছেন লিটন দাস।

লিটনের চেয়ে ৮ ইনিংস কম খেলে তিন সেঞ্চুরি আর ৬টি ফিফটির সাহায্য ১ হাজার ২২২ রান করে দ্বিতীয় পজিশনে আছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জনি বেয়ারস্টো।

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম মাত্র ১৬ ইনিংসে ব্যাট করে ৭টি সেঞ্চুরি আর ৫টি ফিফটির সাহায্যে ১ হাজার ১৮৪ রান করে তৃতীয় পজিশনে রয়েছেন।

চলতি বছরে ২৩ ইনিংসে খেলে দুটি সেঞ্চুরি আর ৫টি ফিফটির সাহায্যে ১ হাজার ২৫ রান করে চতুর্থ পজিশনে আছেন ইংল্যান্ডের সদ্য সাবেক হওয়া টেস্ট অধিনায়ক জো রুট।

আর ২৭ ইনিংসে ১ হাজার ২ রান করে পঞ্চম পজিশনে আছেন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ