1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘বিদ্যুতের জন্য বিএনপির বিক্ষোভ হাস্যকর’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ ৪:৩৪ pm

বিদ্যুতের জন্য বিএনপির বিক্ষোভ হাস্যকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। তিনি বলেছেন, বিএনপির আমলে দেশে বিদ্যুৎ-জ্বালানির জন্য হাহাকার হয়ে গিয়েছিলো। দেশের মানুষ বিদ্যুতের জন্য রাস্তায় নেমেছিল। সেই সময় অনেক মানুষকে গুলি করে মেরেছিলো বিএনপি জামায়াত জোট সরকার। সেই অবস্থা থেকে জননেত্রী শেখ হাসিনা দেশে শতভাগ বিদ্যুতায়ন করেছেন। বিএনপির কোনো ইস্যু ছাড়া এই বিক্ষোভ বছরের সেরা জোক।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের পঞ্চম বার্ষিক পেপার মিট অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইইবির সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সভাপতি অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মুনাজ আহমেদ নূরের সভাপতিত্বে সঞ্চালনা করেন ডিভিশনের সম্পাদক ইঞ্জিনিয়ার অমিত কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, আইইবি’র প্রেসিডেন্ট নূরুল হুদা, বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার সত্য প্রসাদ মজুমদার প্রমুখ।

ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, দেশে বিদ্যুৎ-জ্বালানির কোন সংকট নেই। সরকার শুধুমাত্র ব্যয় সাশ্রয়ী নীতি গ্রহণ করেছে। যেন ভবিষ্যতে কোন সংকট না হয়। বিএনপি যখন ক্ষমতা ছাড়ে তখন ১৬শ মেগাওয়ার্ড বিদ্যুৎ রেখে যায়। সেই জায়গা থেকে আজ দেশে ২৫হাজার মেগাওয়ার্ড বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা তৈরী হয়েছে। দেশে শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা ভোগ করছেন।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ