1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মানবতাবিরোধী অপরাধ মামলার পলাতক আসামি গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২ ৯:৪২ am

যশোরের মনিরামপুরে মানবতাবিরোধী অপরাধ মামলার পলাতক আসামি ফজর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-১ এ মামলা বিচারাধীন রয়েছে।

শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ই আলম সিদ্দিকী।

এর আগে শুক্রবার (২২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পুলিশের একটি দল ফজর আলীর বড় জামাতা আকতারুল ইসলামের বাড়ি একই উপজেলার টেংরামারি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার ফজর আলী উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে। তার নাম মনিরামপুর থানার তালিকাভুক্ত রাজাকারের মধ্যে ১৪৩ নম্বরে রয়েছে। মানবতাবিরোধী অপরাধ মামলা হলে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে চলে যান।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ই আলম সিদ্দিকী জানান, ২০১৮ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ফজর আলীর বিরুদ্ধে যুদ্ধাপরাধী মামলা দায়ের করা হয়। সেই থেকে তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার বড় মেয়ের বাড়ি যান ফজর আলী। খবর পেয়ে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই ফজর আলীকে থানায় আনার পর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আলাউদ্দিন এসে তাকে শনাক্ত করেন। এ ছাড়া মামলার সাক্ষী গোবিন্দপুর গ্রামের মুক্তিযোদ্ধা শাহ আব্দুজ জব্বারসহ স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিমও রাতে থানায় এসে তাকে শনাক্ত করেছেন। শনিবার ফজর আলীকে ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশনা রয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ