1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সেই মডেলকে নেওয়া হলো কারাগারের নির্জন সেলে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২ ৯:৩৫ am

ইয়েমেনের মডেল ইনতিসার আল-হাম্মাদিকে কারাগারের নির্জন সেলে স্থানান্তর করেছে হুথি বিদ্রোহীরা। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার আল-আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অশ্লীলতার দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় গত বছরের নভেম্বরে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় হুথি বিদ্রোহী কর্তৃপক্ষ।

নিউজ ওয়েবসাইট ইয়েমেন ফিউচার জানিয়েছে, হুথি-নিয়ন্ত্রিত সানার কেন্দ্রীয় কারাগারে ‘ভয়াবহ নির্যাতনের’ করার আল-হাম্মাদিকে নির্জন কারাগারে স্থানান্তরিত করা হয়।

ইয়েমেন ফিউচারের মতে, আল-হাম্মাদিকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং মারাত্মকভাবে মারধর করা হয়।

দুটি সূত্র, যাদের মধ্যে একজন কেন্দ্রীয় কারাগারের বন্দি বলেন, ওয়ার্ডেন আল-হাম্মাদিকে তার নির্ধারিত সেলের বাইরে মাদকদ্রব্য সেবনের জন্য একটি বৈদ্যুতিক তার দিয়ে মারধর করেন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে আল-হাম্মাদিকে গ্রেফতার করা হয়। আটমাস পর তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

হুথি বিদ্রোহীরা আল-হাম্মাদির বিরুদ্ধে পতিতাবৃত্তি, মাদক ব্যবসা এবং ইসলামিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনেছে। যদিও আল-হাম্মাদি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

গত বছরের মার্চে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছিল, আল-হাম্মাদিকে জোর করে কয়েকটি অপরাধ স্বীকার করানো হয়েছিল। এসব অপরাধ্যের মধ্যে মাদক ব্যবস্থা এবং পতিতাবৃত্তিও রয়েছে।

আল-হাম্মাদির মা ইথিওপিয়ার ও বাবা ইয়েমেনের। গ্রেফতার হওয়ার আগে চার বছর মডেল হিসেবে কাজ করেছেন তিনি। দুইটি ইয়েমেনি টিভি সিরিজেও অভিনয় করেছেন তিনি।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ