1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘চামড়া শিল্পের আন্তর্জাতিক সনদ পেলেই চামড়ার দাম বেড়ে যাবে’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২ ৯:১৭ pm

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, আন্তর্জাতিকভাবে আমরা চামড়া রপ্তানির সনদ পাইনি বিভিন্ন পরিবেশগত কারণে। আগামী এক বছরের মধ্যে এ সমস্যার সমাধান হলেই অথবা চামড়া রপ্তানিকারকরা তাদের চামড়া বিদেশে বিক্রি করতে পারলেই দেশের চামড়ার দাম অনেক বেড়ে যাবে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে শেরপুর জেলা শহরের খড়মপুর মহল্লায় বিভিন্ন চামড়া ক্রয় কেন্দ্র ও চামড়া সংরক্ষণাগার পরিদর্শনকালে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এ বছর সরকার গত কয়েক বছরের তুলনায় চামড়া ব্যবস্থাপনা খুবই ভালো রেখেছে, দামও অন্যান্য বছরের তুলনায় বেশি নির্ধারণ করা হয়েছে। তবে যারা দাম ভালো পাননি বলে দাবি করেছেন তাদের চামড়ায় মাংস থাকায় তা পরিষ্কারের জন্য বাড়তি খরচ করতে হয়েছে এবং লবণ লাগান নাই অনেকেই।

এর পর তপন কান্তি ঘোষ জেলার নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শনে যান।

এ সময় শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তার, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আসাদুজ্জামান রওশনসহ শহরের বিভিন্ন চামড়া ব্যবসায়ী আব্দুল জলিল, রতন রবি দাস, আব্দুল আলীম,চেম্বার নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেরপুর জেলায় এবার প্রয় ১২ হাজার কাঁচা চামড়া ক্রয় করা হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন। এসব চামড়া ইতিমধ্যেই লবণ দিয়ে সংরক্ষণ করা হয়েছে এবং ঢাকার ট্যানারি মালিকরা আগামী ১৫ দিনের মধ্যে এসব চামড়া কিনে নিয়ে যাবেন বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ