1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সৌদিতে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২ ৫:০৩ pm

পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। এ নিয়ে এবার ৫ নারীসহ ১৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনাসংক্রান্ত ওয়েবসাইটে এসব তথ্য দেওয়া হয়। সদ্য মারা যাওয়া দুজন হলেন শিরিনা আক্তার (৬০) ও মো. রফিকুল ইসলাম (৫২)।

শিরিনা আক্তারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের সুলতানপুরে। তার পাসপোর্ট নম্বর ইএফ ০৮৫২৮৩৯। তিনি ৭ জুলাই মারা যান।

রফিকুল ইসলাম নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা গ্রামের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর ইএফ ০৪২০০৪০। তিনি ৩ জুলাই মারা যান।

গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। ৮ জুলাই পবিত্র হজ পালিত হয়েছে। এবারের হজ মৌসুমে সৌদি আরবে হজ করতে গিয়েছেন ৬০ হাজার ১৩৯ বাংলাদেশি।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ