
দৌলতখান (ভোলা) প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিনে দুই হাজার অসহায় দুস্থ পরিবারের মাঝে গরুর গোশত বিতরণ করেছেন বিএনপি নেতা রফিকুল ইসলাম মমিন।
রবিার (১০জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত বিএনপি নেতা রফিকুল ইসলাম মমিনের দৌলতখান ও বোরহানউদ্দিনে নিজ বাসভবনে অসহায় পরিবারের মাঝে এ গোশত বিতরণ করেন।
ঈদের দিনে বিনামূল্যে গরুর গোশত পেয়ে হাঁসি ফুটেছে অসহায় পরিবারগুলোর। গোশত নিতে আসা নান্টু নামে এক বৃদ্ধ বলেন, আমরা গরিব মানুষ । গোশত কিনার মত টাকা নেই। বিএনপি নেতা ‘মমিন মিয়া’ আমাদেরকে গোশত দিয়েছে। এতে আমরা খুব খুশি।’
বিএনপি নেতা মমিন বলেন, আমি ভোলা-২ দৌলতখান ও বোরহানউদ্দিনের মানুষের পাশে থেকে রাজনীতি করি। প্রতি বছর ঈদুল আজহায় অসহায় পরিবারের মাঝে গরুর গোশত বিতরণ করি। এ বছর অসহায় ২ হাজার পরিবারের মাঝে গরুর গোশত বিতরণ করেছি। অসহায় মানুষগুলোর মুখে একটু হাসি ফুটানোই আমার লক্ষ্য।
ভিন্নবার্তা ডটকম/এসএস