1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বন্যার্ত মানুষের সহায়তায় আন্তরিক থাকার আহ্বান ওবায়দুল কাদেরের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জুলাই, ২০২২ ১:৩৩ pm

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা এমন এক সময়ে ঈদ উদযাপন করছি যখন দেশের একটি এলাকার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত এবং করোনার সংক্রমণের ঊর্ধ্বগতিও দৃশ্যমান। এই প্রেক্ষাপটে একদিকে আমরা সবাই মানবিক কারণে বন্যার্ত মানুষের সহায়তায় আন্তরিক থাকবো অপরদিকে করোনা সংক্রমণ রোধে থাকবো সর্বোচ্চ সচেতন।

রবিবার (১০ জুলাই) সকালে বাসভবনে ব্রিফিংকালে তিনি আরও বলেন, সামান্যতম অবহেলা, অসচেতনতা এবং স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা যেন ঈদ আনন্দকে বিষাদে রূপ দিতে না পারে, সেদিকে বিশেষ ভাবে নজর দিতে হবে।

ওবায়দুল কাদের বলেন, ঈদ আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আনন্দ ভাগাভাগি করার শিক্ষা দেয়। প্রতিবেশী কিংবা অসহায়ের প্রতি উদার-হস্ত হওয়ার দীক্ষা দেয়- তাই সবাই মিলে আসুন ঈদ আনন্দ ভাগাভাগি করি। দেশবাসী এবং বিশ্বের যেই প্রান্তে বাংলাদেশের নাগরিকরা জীবন জীবিকার প্রয়োজনে অবস্থান করছেন, তাদের সবাইকে আবারও আজকের এই দিনে ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ