
গত ঈদে একটি ছাগল কোরবানি দিয়েছিলেন। এবারও পশু কোরবানি দিচ্ছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। পবিত্র ঈদুল আজহার দিনে তার বাড়িতে পশুটিকে কোরবানি দেওয়া হবে। বিষয়টি নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
মূলত বাসার মুসলিম গৃহকর্মীদের পক্ষ থেকেই এই কোরবানি দিচ্ছেন মিম।
শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছাগলের সঙ্গে ছবি দিয়েছেন মিম। এই পোস্টে তিনি বলেন, পশু কোরবানির মাধ্যমে একসঙ্গে ঈদ উদযাপন করব।
ছোটবেলায় ঈদ উদযাপন করতেন জানিয়ে মিম বলেন, ‘নিজের ছবি মুক্তির সময় যেমন আনন্দ লাগে, নিজের দেশে বছরের দুই ঈদেও ঈদের আয়োজন করতে ভালো লাগে। ছোটবেলা থেকে বান্ধবীদের নতুন কাপড় কেনা দেখে নিজেও ঈদে কাপড় কিনতাম। নতুন কাপড় ঈদের আগে কাউকে দেখাতাম না। ঈদ আসবে ঈদের আয়োজন হবে না, তা কী করে হয়। ‘
ঈদের শুভেচ্ছা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘ঈদের সেই আয়োজনটা করতে এখনো ভালো লাগে। বলা যায় অভ্যাস। আমার পরিবারে যারা আমার কাজে সহায়তা করেন, আমার জন্য কষ্ট করেন, তাদের জন্য এবারও থাকছে ঈদের আয়োজন। ঈদের প্রস্তুতি সম্পন্ন। একসঙ্গে কাল ঈদ উদযাপন করব পশু কোরবানির মাধ্যমে। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার পরানে। সবাইকে ঈদ মোবারক!’
মিমের বাসার কাজের মানুষদের জন্য এই কোরবানি দিচ্ছেন। গত বছর ঘোষণা দিয়ে করেছিলেন। এবারও তাই করছেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ