1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পদ্মা সেতু হয়ে শিক্ষার্থীদের বাড়ি ফেরার ব্যবস্থা করলেন মাশরাফি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জুলাই, ২০২২ ৯:৪৬ pm

ঢাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত নড়াইলের শিক্ষার্থীদের ঈদের ছুটিতে বাসযোগে পদ্মা সেতু দিয়ে বাড়ি ফেরার ব্যবস্থা করে দিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০ জন শিক্ষার্থী একসঙ্গে পদ্মা সেতু হয়ে বাড়ি ফেরেন। পদ্মা সেতু হয়ে শিক্ষার্থীরা মাত্র ৬ মিনিটে নদী পার হয়েছেন। সকাল ৮টায় রওনা হয়ে দুপুর ১২টার দিকে তারা নড়াইলে পৌঁছান।

এ ব্যাপারে ঢাবির নড়াইলের শিক্ষার্থীদের সংগঠন চিত্রার সভাপতি রাব্বি আহমেদ রাফি বলেন, টিএসসি থেকে স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে আমরা একসঙ্গে একই বাসে করে জন্মভূমি নড়াইলে ফিরেছি। সুন্দর এ আয়োজনের জন্য এমপি মাশরাফি বিন মর্তুজাকে সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ক্যাম্পাসের প্রিয় মানুষগুলোর এভাবে একসঙ্গে বাড়ি ফেরার আনন্দ সত্যিই অসাধারণ। এটা এক রোমাঞ্চকর অনুভূতি!

ঢাবির আরেক শিক্ষার্থী শামসুন নাহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুসরাত রুবাইয়াত নীলা ফেসবুকে তার অনুভূতি ব্যক্ত করে লিখেছেন- ‘ঈদের ছুটিতে পদ্মা সেতু দিয়ে বাড়ি ফেরার খুশি এ আমাদের দক্ষিণবঙ্গের মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। আমাদের এ খুশিকে দ্বিগুণ করতে আমাদের নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা ঢাকায় অবস্থানরত নড়াইলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করে দেন, যাতে করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া এ উপহারের খুশি একসঙ্গে ভাগ করে মায়ের কোলে ফিরতে পারি।’

এছাড়া মো. হুসাইন আহমেদ সোহানসহ অনেক শিক্ষার্থী এভাবে বাড়ি ফেরার সুযোগ করে দেওয়ায় মাশরাফি বিন মর্তুজাকে ধন্যবাদ জানান।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ