1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মালয়েশিয়ান স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জুলাই, ২০২২ ২:৪৫ pm

পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে প্রবাসী ব্যবসায়ী সুমন বেপারি তার মালেয়শিয়ান স্ত্রী এবং তিন সন্তানকে নিয়ে ঢাকা থেকে হেলিকপ্টারে উড়ে বাড়ি এলেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় এ পরিবারকে বহনকারী হেলিকপ্টারটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ এ আর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অবতরণ করে।

এর আগে সকাল ৬টায় তারা মালেশিয়ার একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সুমন বেপারির বাড়ি ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামে।

জানা গেছে, চির্কা গ্রামের মজিবুল হক বেপারির ছেলে সুমন ২০০৭ সালে মালেয়শিয়া যান। ৯ বছর আগে তার সঙ্গে সে দেশের মেয়ে নুর ইনা লিজার পরিচয় হয়। লিজাকে বিয়ে করেন সুমন। বর্তমানে এই দম্পতির ঘরে সুফিয়া সাফরিনা (৮), আরাফাত (৪) এবং আড়াই বছরের আরমান নামে তিনটি সন্তান রয়েছে।

পবিত্র ঈদুল আজহায় মা, বোনসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা করতে এবং ঈদ আনন্দ উপভোগ করতে সস্ত্রীক তিনি বাংলাদেশে আসেন। শুক্রবার সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে নামেন। পরে একটি বেসরকারি হেলিকপ্টারযোগে ফরিদগঞ্জে আসেন।

সুমন বেপারি জানান, ঈদের সময় মহাসড়কে জ্যাম থাকে। তাই ঝামেলা এড়াতে তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে হেলিকপ্টারযোগে বাড়ি এসেছেন।

এদিকে ছেলে, পুত্রবধূ ও নাতি-নাতনিদের পেয়ে ঈদ আনন্দ কয়েকগুণ বেড়ে গেছে সুমনের মায়ের। নাতি-নাতনিদের কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন সুমনের মা ফাতেমা বেগম। এ সময় তিনি বলেন, আমার ছেলে সুমন একসময় কষ্ট করেছে সেই দেশে। বর্তমানে তারা সুখে রয়েছে।

সুমনের বোন সালমা বেগম বলেন, আজ আমাদের আনন্দের দিন। আমাদের আদরের ভাই, স্ত্রী, সন্তানসহ আমাদের সাথে ঈদ করতে বাড়ি এসেছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ