1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

১০ দিন ধরে কথাও বলতে পারছেন না গায়িকা পড়শী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২ ৯:৪৭ pm

হঠাৎ করেই বেশ অসুস্থ খুদে গানরাজের শিল্পী পড়শী। এতোটাই অসুস্থ যে, গান গাওয়া তো দূরের কথা; গত ১০ দিন ধরে কথাও বলতে পারছেন না এই গায়িকা।

অবশেষে রোগমুক্তি পেতে মুখের ভেতর জটিল অস্ত্রোপচার করিয়েছেন পড়শী।

গত ২৯ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ডা. মো. তাহসিন আহমেদ এবং ডা. প্রফেসর আবুল হান্নানের অধীনে পড়শীর মুখে অস্ত্রোপচার হয়েছে।

বিষয়টি পড়শীর মা গণমাধ্যমকে নিশ্চিত করে জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে। পড়শী এখন নিজ বাসাতেই বিশ্রামে রয়েছেন। কথা বলছেন মৃদুস্বরে। গান গাওয়া আপাতত বন্ধ।

পড়শীর অসুখ ও অস্ত্রোপচারের বিষয়ে তিনি বলেন, ‘ও ডেন্টিজিরাস সিস্ট রোগে ভুগছিল অনেক দিন ধরে। অবশেষে চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচার করা হয়। এটি বেশ জটিল অপারেশন ছিল। এজন্য অপারেশন টেবিলে তিনঘণ্টা থাকতে হয়েছে পড়শীকে। মুখের ভেতরে অনেক সেলাই করা হয়েছে। এখন পুরোপুরি বিশ্রামে রয়েছে। খুব আস্তে করে কথা বলতে হয়। সবাই ওর জন্য দোয়া করবেন, যাতে দ্রুত সুস্থ হয়ে আবারও গানে ফিরতে পারে।’

সুকণ্ঠী পড়শী গানগানের বাইরে দারুণ অভিনয় করে চমকে দেন ভক্ত-অনুরাগীদের। এবারের ঈদে মুক্তি পাচ্ছে পড়শী অভিনীত একটি বিশেষ নাটক। নাম ‘শাদী মোবারক’। এতে ফারহানের বিপরীতে অভিনয় করেছেন এই গায়িকা-নায়িকা।
ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ