1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জাল নোট শনাক্তে গরুর হাটে পুলিশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২ ৯:৪২ pm

ঈদুল আজহা উপলক্ষে রাজবাড়ীর গরুর হাটে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গরুর হাটে চাঁদাবাজি রোধ, জাল টাকা শনাক্তকরণসহ বড় অংকের টাকা পরিবহণের ক্ষেত্রে প্রতিটি হাটে পুলিশ সহায়তা করছে। পুলিশের এমন কর্মকাণ্ডে খুশি হাটে উপস্থিত ক্রেতা-বিক্রেতারা।

বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী পৌরসভার বিনোদপুরে সর্ববৃহৎ গরুর হাটের পুলিশ কন্টোল রুম পরিদর্শন করেন রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।

এ সময় তিনি বলেন, এ বছর রাজবাড়ীতে ২৬টি গরুর হাট বসেছে। আজ থেকে শুরু হবে জমজমাট পশুর হাট। সব হাটেই পুলিশ নিরাপত্তার পাশাপাশি জাল টাকা শনাক্ত ও টাকা পরিবহণে সহায়তার জন্য প্রস্তুত থাকবে। শুধু পৌরসভা এলাকাতেই নয়, ইউনিয়ন পর্যায়ের হাটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি ইউনিয়নের বিট অফিসার হাট এলাকায় কর্মরত রয়েছেন। অফিসার ইনচার্জরা ইউনিয়ন পর্যায়ের হাটগুলো পর্যবেক্ষণ করছেন।

পুলিশের এমন কর্মকাণ্ডকে স্বাগত জানিয়েছেন হাটে উপস্থিত ক্রেতা বিক্রেতারা।

শহরের বিনোদপুর পশুর হাটের ইজারাদার ফরিদ হোসেন বলেন, ঈদের আগে হাটে দালালসহ ছিনতাইকারীদের দৌরাত্ম্য বৃদ্ধি পায়। বেশ কয়েক দিন ধরে রাজবাড়ীর পুলিশ সদস্যরা গরুর হাটে নিরাপত্তা নিয়ে কাজ করছেন। হাটের পরিবেশের কারণে এ বছর গরুর হাটে অনেক খামারিরা বিভিন্ন স্থান থেকে গরু বিক্রির জন্য আসছেন।

বিনোদপুর পশুরহাট পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাঈন উদ্দীন চৌধুরী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম, জেলা বিশেষ শাখার অফিসার (ডিআই-১) মো. সাইদুর রহমান, রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা ডিবি পুলিশের ওসি প্রাণবন্ধু বিশ্বাস প্রমুখ।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ