1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দক্ষিণ সিটির উপ-কর কর্মকর্তাসহ ৩২ জনকে অপসারণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুন, ২০২২ ৯:৪৭ am

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উপ-কর কর্মকর্তা (চলতি দায়িত্ব) ও করপোরেশনের সাবেক মেয়রের ব্যক্তিগত সহকারী মো: সেলিম খানসহ ৩২ জনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

মঙ্গলবার দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামানের সই করা পৃথক পৃথক আদেশে তাদের অপসারণ করা হয়।

মো: সেলিম খান দক্ষিণ সিটির অঞ্চল-৫ এর উপ-কর কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। তার বিরুদ্ধে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির দায়ে সচিব দফতরে ব্যক্তিগত সহকারী হিসেবে সংযুক্ত করা হয়।

এছাড়া করপোরেশনের সচিব স্বাক্ষরিত আলাদা আলাদা আরো দু’টি দাফতরিক আদেশে রাজস্ব বিভাগের ১৭ জন দক্ষ শ্রমিক ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ১৪ জন অদক্ষ শ্রমিককে কর্মচ্যুত করা হয়েছে।

‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বার্থ রক্ষার্থে এ আদেশ জারি করা হয়েছে’ বলে দাফতরিক আদেশে উল্লেখ করা হয়।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ