1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আমি স্টার হয়ে গেছি, বললেন পদ্মা সেতুর প্রকৌশলী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুন, ২০২২ ৯:৫৫ pm

২০০৯ থেকে ২০২২। এক যুগেরও বেশি সময় ধরে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে চাকরি করছেন দেওয়ান মো. আবদুল কাদের। মূল সেতুর দায়িত্ব ছিল এই নির্বাহী প্রকৌশলীর কাঁধে। আজ শনিবার পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের বক্তব্যেও এলো তার নাম।

উদ্বোধন অনুষ্ঠানের সুধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সময় অনুষ্ঠানস্থলের দেখা যায় দেওয়ান কাদেরকে। মন্ত্রিপরিষদ সচিবের প্রশংসা পেয়ে তিনি তখন আবেগে আপ্লুত।

অশ্রুসিক্ত চোখে বললেন, ২০০৯ সালে পদ্মা বহুমুখী সেতুর নকশার কাজে হংকং যেতে হয়। সে সময় ভিক্টোরিয়া হারবারের অ্যাভিনিউ অব স্টারসে গিয়েছিলাম। ওই পথে তারকাদের সম্মানে হাতের চিহ্ন, নানা স্মারক রয়েছে।

দেওয়ান কাদের বলেন, তখন আমার বয়স ত্রিশের কম। স্টার অ্যাভিনিউয়ে যাওয়ার পর আমার আক্ষেপ হয়েছিল। ভেবেছিলাম আমি কোনোদিন স্টার হতে পারব না। কিন্তু মন্ত্রিপরিষদ সচিব স্যার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দেশের মানুষের সামনে আমার নাম নিয়েছেন। আজ আমি সত্যি সত্যি স্টার হয়ে গেছি।

রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশলে ডিগ্রিধারী দেওয়ান কাদের ২৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৬ সালে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সহকারী প্রকৌশলী হিসেবে চাকরিতে যোগ দেন। ২০০৯ সালে তিনিসহ সাত প্রকৌশলী বদলি হন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে।

ভিন্নবার্তা ডটকম/আর

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ