1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বায়তুল মুকাররমে মোনাজাত অনুষ্ঠিত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুন, ২০২২ ৩:২০ pm

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ দোয়া ও মোনাজাতের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।

শনিবার (২৫ জুন) বাদ যোহর এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. এহসানুল হক।

দোয়া ও মোনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার, উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ও বন্যাদুর্গতদের জন্য গত ২৪ জুন শুক্রবার বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। এছাড়া এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন, ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমিতও বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ