1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

আইনি সুরক্ষায় আর গর্ভপাত নয়, ভ্রুণ হত্যা নিষিদ্ধ করল মার্কিন আদালত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুন, ২০২২ ৯:৩১ am

আইনি সুরক্ষায় আর গর্ভপাত করা যাবে না মার্কিন যুক্তরাষ্ট্রে। কেননা, প্রায় পাঁচ দশকের পুরনো গর্ভপাত অধিকার আইনটি অবশেষে বাতিল করেছে দেশটির সর্বোচ্চ আদালত।

এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের লাখ লাখ নারী আর আইনি সুরক্ষায় থেকে তাদের গর্ভের ভ্রুণ হত্যার মতো জঘন্য অপরাধ করতে পারবেন না।

শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট গর্ভপাতকে বৈধতা দেওয়া প্রায় ৫০ বছরের পুরোনো আইনি সিদ্ধান্ত উল্টে দিয়ে ভ্রুণ হত্যাকে নিষিদ্ধ করে রায় দিয়েছে। এই রায়ের ফলে আমেরিকার প্রায় অর্ধেক রাজ্যেই গর্ভপাত নিষিদ্ধ হওয়ার ক্ষেত্র প্রস্তুত হল। প্রতিটি রাজ্যই এখন নিজস্বভাবে গর্ভপাত নিষিদ্ধ করার পদক্ষেপ নিতে পারবে।
এর আগে গত মাসের শুরুর দিকে মার্কিন সুপ্রিম কোর্টে রক্ষিত একটি গোপন খসড়া নথি ফাঁস হয়। তাতে বলা হয়, মার্কিন সুপ্রিম কোর্ট গর্ভপাতের আইনি অধিকারকে বাতিল করতে যাচ্ছে। এই খবর প্রকাশিত হওয়ার পর সুপ্রিম কোর্টের সামনে গর্ভপাতের অধিকার রক্ষার পক্ষে মিছিল করেন একদল নারী। এরপর আদালতের রায়ের পক্ষে অবস্থান নিয়ে ভ্রুণ হত্যার প্রতিবাদ জানাতে রাস্তায় নামেন অপর একদল নারী।

৯৮ পৃষ্ঠার খসড়া নথিতে বিচারক স্যামুয়েল আলিতো লিখেছেন, ১৯৭৩ সালের ‘রো বনাম ওয়েডের’ মামলার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রজুড়ে গর্ভপাতকে বৈধ করাটা বিরাট ভুল ছিল। এই আইন বাতিল হওয়ায় দেশটিতে কয়েক দশক ধরে চলে আসা রক্ষণশীল আন্দোলনের বড় ধরনের বিজয় হিসেবে বিবেচিত হল।

সূত্র: বিবিসি

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ