1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়লেন মাহমুদুল্লাহরা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২ ১০:০২ am

ওয়েস্ট ইন্ডিজ সফরে ২ টেস্টের সঙ্গে সমান ৩টি করে টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সাদা পোশাকের ফরম্যাট দিয়ে মাঠে গড়িয়েছে দুই দলের লড়াই। যেখানে টেস্ট দলের ক্রিকেটাররা আগেই রওয়ানা করেছেন। এবার তাসকিন আহমেদ ছাড়া বাকি ক্রিকেটাররা দেশ ছাড়লেন।

শেষভাগে এই বহরে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশে যাত্রা করেছেন ৫ জন ক্রিকেটার। তারা হলেন; টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, অলরাউন্ডার আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, টপ অর্ডার ব্যাটসম্যান মুনিম শাহরিয়ার। শুক্রবার সকাল ৮টায় বাংলাদেশ বিমানে চেপে ঢাকা ছাড়েন তারা।

ঢাকা থেকে মাহমুদুল্লাহদের বহনকারী বিমান সিলেট হয়ে যুক্তরাজ্য থেকে উইন্ডিজ যাবে। তবে এই দলের সঙ্গে যুক্ত হতে পারেননি তাসকিন আহমেদ। সবশেষ ক্রিকেটার হিসেবে আজ রাত ৭.৪০টায় ঢাকা ত্যাগ করবেন ডানহাতি পেসার তাসকিন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ