1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু, স্থগিত সিলেটে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২ ১১:৫৭ pm

সারা দেশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হ আগামীকাল বুধবার (২২ জুন)। তবে বন্যার কারণে সিলেট বিভাগের জেলাগুলোয় আপতত পণ্য বিক্রি কার্যক্রম স্থগিত থাকবে।

মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, পরিস্থিতি বিবেচনায় সিলেট বিভাগে বিক্রির তারিখ পরে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ কোটি নিম্নআয়ের উপকারভোগী পরিবারকে ভর্তুকি মূল্য টিসিবির পণ্য (ডাল, তেল ও চিনি) বিক্রয় কার্যক্রম বুধবার (২২ জুন) শুরু হবে। এটি চলবে ৫ জুলাই পর্যন্ত।
এতে আরও বলা হয়, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও মুন্সিগঞ্জসহ সংশ্লিষ্ট জেলাগুলোয় বিক্রি কার্যক্রম রবিবার (২৬ জুন) থেকে শুরু হবে। বন্যার কারণে সিলেটে বিভাগের জেলাগুলোয় বিক্রি কার্যক্রম আপতত স্থগিত থাকবে। পরিস্থিতি বিবেচনায় বিক্রির তারিখ পরে জানানো হবে। এ বিক্রি কার্যক্রম ফ্যামিলি কার্ডের মাধ্যমে ডিলারের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনায় পরিচালনা করা হবে।

টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমে প্রতিকেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা এবং সয়াবিন তেল ১১০ টাকা দরে বিক্রি করা হবে। একজন ভোক্তা এক দফায় সর্বোচ্চ এক কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ কেজি সয়াবিন তেল কিনতে পারবেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ