
ময়মনসিংহের ধোবাউড়ায় গলায় ফাঁস দিয়ে কাওসার (৮) নামে এক শিশু আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬ টায় উপজেলার পোড়াকান্দলিয়া ইউনিয়নের দুধনই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ওই গ্রামের নুরুলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিজ বাড়ীর ধর্ণার সাথে ঝুলন্ত অবস্থায় কাওসারকে দেখতে পান তার বাবা নুরুল। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, নিহত কাওসারের লাশ উদ্ধার করে আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারন জানা যাবে।
ভিন্নবার্তা ডটকম/আর