1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দুদকের মামলায় সাবেক ওসি কারাগারে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২ ১০:০২ pm

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ারকে (৬৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ময়মনসিংহের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট সঞ্জীব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৩০ মে জ্ঞাত আয় বহির্ভূত তিন কোটি ৪৫ হাজার ৩৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ময়মনসিংহ দুদকের উপপরিচালক রামপ্রসাদ পৃথক চারটি মামলা করেন। ওই মামলায় সাবেক ওসি গোলাম সরোয়ারসহ তার তিন ছেলে এনামুল হক, নাজমুল হক ও মঞ্জুরুল হককে আসামি করা হয়।

সঞ্জীব সরকার বলেন, মামলায় আজ দুপুরে সাবেক ওসি গোলাম সরোয়ার ও তার ছেলে এনামুল হক আদালতে হাজিরা দেন। আদালতে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। এ সময় গোলাম সারোয়ারের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তবে আদালত তার ছেলে এনামুল হকের জামিন আবেদন মঞ্জুর করেছেন।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ