1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পুলিশের ওপর হামলার মামলায় দুইজনের রিমান্ড

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুন, ২০২২ ৯:৫৩ pm

রাজধানীর মোহাম্মদপুরে থানার ওসিসহ পুলিশের ওপর হামলা ও ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার মামলায় গ্রেপ্তার ১২ জনের মধ্যে দুই আসামির এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অপর ১০ আসামির রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডে নেওয়া দুই আসামি হলেন- মোস্তা‌ফিজুর (৪৭) ও উমর ফারুক (৪১)।

কারাগারে পাঠানো ১০ আসামি হলেন-আশিক, মুন্না, অন্তর, আব্দুল খালেক, মিজান, শাওন, নুর নবী, শা‌হিন, মাসুদ ও আবুল কালাম।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার সাব-ইন্সপেক্টর শফিউল আলম আসামিদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

এর আগে গত রোববার মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ভারতে ক্ষমতাসীন বিজেপির কেন্দ্রীয় নেত্রী নুপুর শর্মা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করেছেন- এমন অভিযোগে শুক্রবার জুম্মার নামাজের পর ঢাকা উদ্যান কেন্দ্রীয় মসজিদের সামনে মুসল্লিরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভরত মুসল্লিরা মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদসহসহ বেশ কয়েকজনের ওপর হামলা চালান। এ ঘটনায় মোহাম্মদপুর থানার এএসআই পান্নু মোল্লা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ