1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এসি বিস্ফোরণে শাওনের মায়ের বাসায় অগ্নিকাণ্ড

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২ ১০:০৬ pm

এসি বিস্ফোরণ হয়ে অভিনেত্রী, নির্মাতা ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওনে মায়ের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে এক ফেসবুক স্ট্যাটাসে শাওন নিজেই এ তথ্য জানিয়েছেন।

ফেসবুকে শাওন লেখেন, ‘আজ ভোর ৫ টায় গুলশান ১ এ আমার মা’র বাসায় আমার রুমের এসির বিস্ফোরণ হয়ে ভয়াবহ ভাবে আগুন ধরে গিয়েছিল। ফায়ার সার্ভিসের ২ টি টিমের প্রচেষ্টায় সে আগুন নেভানো সম্ভব হয়েছে। বাসার কারো কোনো শারীরিক ক্ষতি হয়নি তবে মানসিকভাবে সবাই বিপর্যস্ত। আর আমার ঘরের পর্দা, বই, খাটসহ সব পুড়ে গেছে!

মাত্র ক’দিন আগেই নানাবাড়িতে বেড়াতে গিয়ে ছোটপুত্র নিনিত একাই ঐ ঘরে থেকেছে! আর পুত্রদ্বয়সহ আমি গেলে তো ও ঘরেই থাকি! আজ আমরা ওখানে থাকলে যে কি হতো এই ভেবে এখনো শিউরে উঠছি!

সবাই জানতে চাইছেন তাই বলছি। ঘরের মেঝেতে অনেকদিনের পুরোনো রান্নার খালা ঘুমাচ্ছিলেন। তিনিই প্রথম শব্দ শোনেন এবং আগুন দেখতে পান। তিনি বলেছেন এসি ছাড়া হয়নি। যদিও ফায়ার সার্ভিসের লোক জানিয়েছেন এসির সুইচ অন ছিল! ধারণা করা যাচ্ছে ভোরের দিকে গরম সহ্য করতে না পেরে হয়তো রান্নার খালা-ই এসি ছেড়েছিলেন!’

সামাজিক যোগাযোগ মাধ্যমে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘর ও নানা আসবাবপত্রের ছবিও শেয়ার করেছেন এই তারকা।

 

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ