1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নতুন ঘর পেলেন সেই রবিউল-রওশন দম্পতি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২ ১০:০১ pm

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নতুন পাকা ঘর পেলেন পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা পশ্চিমপাড়া গ্রামের সেই রবিউল-রওশন আরা দম্পতি। বৃহস্পতিবার সকালে বৃষ্টি ও কাদার পথ পেরিয়ে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন অসহায় এই দম্পতির নতুন ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এর আগে ১ জুন ‘রবিউলের স্ত্রী-মেয়ে কাপড় পাল্টান অন্যের বাড়িতে’ এমন শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হলে সংবাদটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে পড়ে। পরে প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশক্রমে পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে রবিউল-রওশন আরা দম্পতির নতুন পাকা ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

নতুন ঘর নির্মাণ কাজের উদ্বোধনের পরে জেলা প্রশাসক অসহায় ওই দম্পতির হাতে নতুন জামা-কাপড় এবং খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান নুরু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম এহসান, উপসহকারী প্রকৌশলী আমিরুল ইসলাম, যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত রবিউল-রওশন আরা দম্পতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গল কামনায় দুই হাত তুলে দোয়া করেন।

এ সময় রওশন আরা বলেন, ‘কী যে অসহায় অবস্থায় বছরের পর বছর পার করেছি। কেউ খোঁজ নেয়নি। একবেলা না খেলেও মানুষ মরে না। কিন্তু ঘরের দুরবস্থার কারণে অন্যের বাড়িতে মা-মেয়ে জামাকাপড় পাল্টাতাম। এতে খুব লজ্জা লাগত, কিন্তু সেই লজ্জার হাত থেকে বাঁচালেন আমাদের প্রধানমন্ত্রী। দোয়া করি, তিনি (প্রধানমন্ত্রী) দীর্ঘজীবী হোন।

দেশে কোনো গৃহহীন মানুষ থাকবে না- এমন মন্তব্য করে পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন জানান, সংবাদটি দেখার পর মাননীয় প্রধানমন্ত্রীর নিদের্শক্রমে এবং তার উপহার হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে রবিউল-রওশন আরা দম্পতিকে নতুন ঘর করে দেওয়া হচ্ছে।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ