1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নার্ভাস লাগছে মেহজাবীনের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুন, ২০২২ ৯:৫৫ pm

গত রোজার ঈদের নাটকগুলোর কাজ সেরে বিরতিতে যান জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন। একান্ত নিজের মতো সময়টা উপভোগ করেছেন এসময়। এরমধ্যে ঘুরতে গিয়েছিলেন তুরস্ক ও আমেরিকায়। সেখান থেকে ছবি-ভিডিও ধারণের মাধ্যমে স্মৃতিবন্দি করেছেন মুহূর্তগুলো।

টানা ৩৮ দিনের বিরতির পর শুটিংয়ে ফিরেছেন মেহজাবীন। লম্বা ছুটি কাটিয়ে অনন্য ইমনের পরিচালনায় একটি নাটকের কাজ দিয়ে লাইট-ক্যামেরা-অ্যাকশনে ফিরেছেন মেহজাবীন। কিন্তু ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে এবারও সংশয়, দ্বিধার দেয়াল টপকাতে হয়েছে তাকে। সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে অভিনেত্রী নিজেই কথাটি জানিয়েছেন।

মেহজাবীন বলেন, অনেকদিন ছুটি কাটানোর পর সবসময়ই আমার কাজ করতে একটু নার্ভাস লাগে। বিশেষ করে অভিনয়ের বেলায় নিজেকে খুব নতুন মনে হয়। ৩৮ দিন পর কাজে ফিরলাম। চিন্তা হচ্ছিল, এতদিন পর পূর্ণাঙ্গ মনোযোগ দিতে পারব কিনা!

শনিবার (৪ জুন) শুরু হয়েছে এর শুটিং। এখানে মেহজাবীনের সঙ্গে আছেন সুদীপ বিশ্বাস দীপ। নাটকটি প্রচার হবে আসন্ন ঈদুল আজহায়।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ