1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

ঢাকার গণপরিবহনে যৌন হেনস্থার শিকার ৪৬.৫ শতাংশ নারী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুন, ২০২২ ১২:৫৬ am

সম্প্রতি এক সমীক্ষায় সামনে এসেছে এক ভয়ানক তথ্য। দেখা গিয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে বিগত ছয় মাসে গণপরিবহনে ৪৬ দশমিক পাঁচ শতাংশ মহিলা যৌন হেনস্থার শিকার হয়েছেন।

‘ঢাকা শহরে গণপরিবহনে হয়রানি, কিশোরী ও তরুণীদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব’ শিরোনামে শুক্রবার অনলাইনে সংবাদ সম্মেলন করে সমীক্ষার ফল তুল ধরে সামাজিক সংগঠন আঁচল ফাউন্ডেশন।

সামাজিক সংগঠনের এ সমীক্ষায় বলা হয়, যৌন হেনস্থার শিকার নারীদের ৭৫ শতাংশ জানান, তারা বেশির ভাগ সময়ে তাদের সহযাত্রীদের দ্বারা আক্রান্ত হন। আর ২০ দশমিক চার শতাংশ জানান, তাদেরকে হেনস্থা করে চালকের সহকারীরা।

সমীক্ষায় দেখা গিয়েছে, হেনস্থাকারীদের অধিকাংশই মধ্যবয়সী পুরুষ।

সমীক্ষকদের মতে, গণপরিবহনে আসনের অতিরিক্ত লোক নেয়ার ফলে এ ধরনের ঘটনা বাড়ছে। প্রায় ৬৩ দশমিক চার শতাংশ তরুণী যৌন হেনস্থার শিকার হন বলে জানান।

আক্রান্ত মহিলারা জানান, ওই পরিবহনের কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি।

৪৩ শতাংশ জানান, তারা সহযাত্রীদের সহায়তা পেয়েছেন। আবার বিস্ময়কর ব্যাপার সাহায্য পাওয়ার জন্য হেল্পলাইন ৯৯৯-এর সাহায্য নেন মাত্র দুই দশমিক পাঁচ শতাংশ।

এর আগে নারীদের মানসিক স্বাস্থ্যের সমস্যার জন্য দায়ী কারণগুলো অনুসন্ধান করতে সারা দেশে সমীক্ষা চালিয়েছিল আঁচল ফাউন্ডেশন।

ওই সমীক্ষায় দেশে ৪৫ দশমিক ২৭ শতাংশ নারী গণপরিবহনে যৌন হয়রানির কারণে মানসিক সমস্যায় ভুগছেন বলে দাবি করা হয়।

সমীক্ষার এ পর্যায়ে সংগঠনের তরফে এবার কেবলমাত্র ঢাকার তরুণীদের নিয়ে সমীক্ষা করা হয় জানিয়ে সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তানসেন রোজ বলেন, তাদের গবেষণায় ঢাকার প্রধান গণপরিবহনগুলোর মধ্যে বাস, ট্রেন, রাইড শেয়ারিং ইত্যাদিকে অন্তর্ভুক্ত করা হয়। অনলাইন ও অফলাইন উভয় পদ্ধতির সমন্বয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ