1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শুটিংস্পটে হিট স্ট্রোক, হাসপাতালে ভর্তি অভিনেত্রী দোলন রায়

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুন, ২০২২ ১০:১৬ am

গরমের কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কলকাতার অভিনেত্রী দোলন রায়। বৃহস্পতিবার শুটিং থেকে ফিরেই হিট স্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার হাসপাতাল থেকে নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই অসুস্থতার কথা জানান দোলন রায়।

তিনি জানান, শ্যুটিং থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়ি। আশা করছি সবার শুভেচ্ছায় খুব দ্রুত কাজে ফিরব।

এ ছাড়া তিনি তার ফেসবুক প্রোফাইল থেকে কয়েকটি ছবিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে হাসপাতালে পোশাকে বেডে শুয়ে আছেন অভিনেত্রী।

সম্প্রতি টুম্পা অটোওয়ালি ধারাবাহিকের শুটিং করছিলেন তিনি। রিয়েল লাইফ স্টোরি থেকেই তৈরি এই ধারবাহিকের চিত্রনাট্য। রবীন্দ্র সরোবর থেকে তারাতলা রুটের অটোচালক তন্দ্রা সাঁধুখার জীবন নিয়ে তৈরি এই ধারাবাহিক। এই সিরিয়ালেরই শুট করছিলেন দোলন রায়। বৃহস্পতিবার চলছিল এই ধারাবাহিকের আউটডোর শুটিং। সেখানেই রোদে অসুস্থ হয়ে পড়েন তিনি। সূত্র: আনন্দবাজার
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ