1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জানা গেল কেকের মৃত্যুর কারণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২ ১০:১২ pm

এমন কী ঘটল যে, মুহূর্তের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়লেন কেকে (কৃষ্ণকুমার কুন্নাথ)? ভারতের বিখ্যাত গায়কের মৃত্যুর পর থেকেই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল অনেকের মনে। কেউ কেউ আয়োজকদের অব্যবস্থাপনাকেও দায়ী করেন। অবশেষে কেকের মৃত্যুর আসল কারণ জানা গেল। চিকিৎসকরা জানান, হার্টের ব্লকেজই তার জন্য কাল হয়েছে। হার্টের এই ব্লকেজের কথা কাউকে জানাননি তিনি। এমনকি ছায়াসঙ্গী ম্যানেজারকেও না। তবে মুম্বাই থেকে কলকাতার অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে স্ত্রী জ্যোতিলক্ষ্মী কৃষ্ণাকে বলেছিলেন, ‘শরীরটা ইদানীং ভালো যাচ্ছে না। আয়োজকদের কাছ থেকে অগ্রিম নিয়েছি। তাই শেষ মুহূর্তে পারফর্ম না করে পারছি না।’ ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, গাইতে আর নাচতে গিয়ে অতিরিক্ত উত্তেজনায় কেকের হার্টের ব্লকেজ বেড়ে গিয়ে আচমকাই বন্ধ হয়ে যায় রক্ত চলাচল। ফলÑ কার্ডিয়াক অ্যাটাক। এর পর চিকিৎসা শুরুর আগেই অকালে চলে যেতে হয় গায়ককে। কেকের হৃদযন্ত্রের বাঁ দিকের ধমনিতে ৭০ শতাংশ ব্লকেজ ছিল।

শেষকৃত্য সম্পন্ন : কেকের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। গতকাল বিকাল ৩টার দিকে মুম্বাইয়ের ভারসোভা এলাকার মুক্তিধাম শ্মশানে নিয়ে যাওয়া হয় তার মরদেহ। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয়। কেকের পুত্র নকুল কৃষ্ণ কুন্নাথ শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ