
সোনালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে তথ্য অধিকার আইন বাস্তবায়নের উপর বিস্তারিত আলোচনা করেন অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ মামুন মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মুরশেদুল কবীর, নিরঞ্জন চন্দ্র দেবনাথ, মো. মজিবর রহমান ও সঞ্চিয়া বিনতে আলী, মো. কামরুজ্জামান খান।
এছাড়াও কর্মশালায় ভার্চুয়ালিভাবে যুক্ত ছিলেন ব্যাংকের প্রধান তথ্য কর্মকর্তা ও জেনারেল ম্যানেজার মো. নুরন নবী, প্রধান কার্যালয়ের সকল জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজার, মাঠ পর্যায়ের সকল জেনারেল ম্যানেজার, প্রিন্সিপাল অফিস ও কর্পোরেট অফিসের প্রধান কর্মকর্তা, সকল শাখার ব্যাপস্থাপক কর্মকর্তারা।
ভিন্নবার্তা ডটকম/আর