1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে প্রবাসীর স্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মে, ২০২২ ৯:৪১ pm

বগুড়ার শিবগঞ্জে বিয়ের দাবিতে যুবকের বাড়িতে অনশন করছেন এক প্রবাসীর স্ত্রী (২২)। আজ সোমবার উপজেলার জুড়ি অনন্তপুর গ্রামে অনশনের এ ঘটনা ঘটে। ওই নারী জানিয়েছেন, বর্তমানে ওই নারী তিন মাসের অন্তঃসত্ত্বা।

অনশনকারী নারী বলেন, ‘অনন্তপুর গ্রামের নুনু মিয়ার ছেলে সোহরাব হোসেন (২১) আমার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। গতকাল রোববার সোহরাব আমাকে বিয়ে করবে বলে তাদের বাড়িতে নিয়ে এসে কৌশলে বাড়ি থেকে পালিয়ে গেছে।’

ভুক্তভোগী নারী বলেন, ‘সোহরাব বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করে আসছে। বর্তমানে আমি ৩ মাসের অন্তঃসত্ত্বা। সে আমাকে বিয়ে না করলে আমি এখানে বিষপান করে আত্মহত্যা করব।’

এ ব্যাপারে অভিযুক্ত সোহরাব বাড়িতে না থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মোবাইল ফোনে যোগাযোগ করা হলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বলেন, ‘আমি ছুটিতে আছি। তবে ভুক্তভুগী নারী থানায় অভিযোগ দিলে বিষয়টির তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ