
বাংলাদেশের স্বাধীনতায় ভারতের সহযোগিতার উদ্দেশ্য ভিন্ন ছিলো বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি প্রশ্ন তোলেন, ১৯৭১ সালে আশ্রয় দিয়ে ভারত যে সহযোগিতা করেছিল সেই তারা কেন আমাদেরকে বন্যায় ভাসিয়ে দিচ্ছে? তিনি বলেন, তিস্তার পানিসহ অন্যান্য নদীর পানির হিস্যা যথাযথভাবে দ্রুতার সাথে বাংলাদেশকে বুঝিয়ে দিতে হবে। সীমান্ত হত্যা বন্ধে সত্যিকারভাবে ভারতকে দায়িত্বশীল আচরণ করতে হবে। নৌ, সড়ক, আকাশপথে ভারতের সাথে বাংলাদেশের কানেক্টিভিটি জনগণের স্বার্থে হতে হবে।
দেশবাঁচাও মানুষবাঁচাও আন্দোলন এর উদ্যোগে আজ সকালে (২৯ মে, ২০২২) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে “বাংলাদেশ-ভারত সম্পর্ক ও জাতীয় স্বার্থ” শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কে. এম রকিবুল ইসলাম রিপন।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক কূটনীতিক সাকিব আলী, বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান অংশ নেন।
ভিন্নবার্তা ডটকম/এন