1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

টিকটক ভিডিও তৈরিতে বাধা, তরুণীর আত্মহত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মে, ২০২২ ৯:৫০ pm

নড়াইলের কালিয়ায় টিকটক ভিডিও তৈরি নিয়ে পারিবারিক কলহের জেরে সুমি আক্তার (১৯) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।

শনিবার রাতে উপজেলার নড়াগাতি থানার কলাবাড়ীয়া ইউনিয়নের মুলখানা গ্রামে এ ঘটনা ঘটে।

সুমি ওই গ্রামের নিজাম মল্লিকের মেয়ে। রোববার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য জেলা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমি টিকটকে আসক্ত হয়ে পড়েন। জনপ্রিয়তা পেতে স্থানীয় ছেলেদের সঙ্গে ছবি ও ভিডিও তৈরি করে টিকটকে পোস্ট করতেন। এ নিয়ে মায়ের সঙ্গে তার ঝগড়া হয়।

এতে ক্ষুব্ধ হয়ে শনিবার বিকালে সুমি কীটনাশক পান করেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ