1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইউক্রেনের স্কুলে বোমা হামলায় ৬০ জন নিহতে শঙ্কা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মে, ২০২২ ৯:৩১ pm

ইউক্রেনের পূর্বাঞ্চালীয় গ্রাম বিলোহোরিভকারে একটি স্কুলে রাশিয়ার বোমা হামলায় ৬০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করছেন লুহানস্ক অঞ্চলের মেয়র সেরহেই গাইদাইয়। স্কুল ভবন থেকে ইতোমধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভেঙে পড়া দালানের ইট ও পাথরের নিচে চাপা পড়ে আরও ৫৮ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মেয়রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গতকাল শনিবার বিকেলে রুশ বাহিনী স্কুলে একটি বোমা নিক্ষেপ করলে পুরো দালানে আগুন লেগে যায়। প্রায় ৪ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। ধ্বংসস্তূপ পরিষ্কার করার পর দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এ স্কুলটিতে ৯০ জন আশ্রয় নিয়েছিলেন।

লুহানস্ক অঞ্চলের মেয়র সেরহেই গাইদাইয় বলেন, স্কুলটির ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ৩০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে, যাদের মধ্যে সাতজন আহত।

এদিকে, স্কুলে বোমা হামলায় বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ