1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দেশের সর্বত্র চলছে আত্মীয়করণ : রেদোয়ান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মে, ২০২২ ৯:১৬ pm

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। দেশে সাধারণ মানুষের কোনো মূল্য নেই, সর্বত্র চলছে আত্মীয়করণ। নিশি রাতের সরকার দেশ ও জনগণের সেবা নয়, আত্মীয়দের সেবা দিতে ব্যস্ত রয়েছে। চাকরি-বাকরি থেকে শুরু করে রাষ্ট্রীয় পদক পর্যন্ত সবকিছু দেওয়া হচ্ছে এমপি-মন্ত্রীদের আত্মীয়-স্বজনদের।

চান্দিনায় গত চারদিন ধরে ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রেদোয়ান আহমেদ চান্দিনা উপজেলার পৌরসভা, গল্লাই, মাধাইয়া, মহিচাইল, দোল্লাইসহ বেশ কয়েকটি ইউনিয়নে গণসংযোগ করেন।

এ সময় রেদোয়ান আহমেদ বলেন, আওয়ামী লীগ জনবিরোধী সরকার। তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি। আওয়ামী লীগ কখনও সুষ্ঠু ভোটে নির্বাচিত হয়নি। হতেও পারবে না। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ষড়যন্ত্র করে এসেছে। ভোট চুরি করে এসেছে। তারা আগের দিন রাতে ভোট চুরি করেছে। বন্দুকের জোরে জোর করে ক্ষমতায় বসে আছে।

তিনি বলেন, আমরা এ সরকারের বিরুদ্ধে বৃহৎ ঐক্য গড়ে তুলে এদের পতন ঘটাব। আমাদের আন্দোলন এদের পতনের আগে থামবে না। আগে এ সরকারকে বিদায় তারপর নির্বাচন। এই সরকারের অধীনে কোনো নির্বাচনে ২০ দলীয় জোট তথা এলডিপি অংশ নেবে না ।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ