1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে ‘প্যারোলে’ মুক্তি পেলেন যাবজ্জীবনের আসামি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২ ১০:০৭ pm

মা হতে চান স্ত্রী। কিন্তু যাবজ্জীবন সাজা খাটছেন স্বামী। এ অবস্থায় মাতৃত্বের অধিকার চেয়ে জোধপুর হাইকোর্টে আর্জি করলেন এক নারী। সেই আর্জিতে সাড়া দিয়ে ১৫ দিনের জন্য তার স্বামীকে প্যারোলে মুক্তি দিয়েছেন উচ্চ আদালত। আদালত মনে করছেন, এটা তার অধিকার। দেশের আইন এ অধিকার থেকে কোনো নারীকে বঞ্চিত করতে পারে না।

একটি খুনের মামলায় ওই নারীর স্বামী নন্দলালকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় রাজস্থানের ভিলওয়াড়া আদালত। সম্প্রতি তার স্ত্রী রেখা জোধপুর হাইকোর্টের দ্বারস্থ হন। রেখার আবেদন, তিনি মা হতে চান। তবে স্বামী জেলে থাকায় তা সম্ভব নয়। তাই স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে জেল থেকে মুক্তি দিতে হবে স্বামীকে।

জোধপুর হাইকোর্টের বিচারপতি সন্দীপ মেহতা বলেন, সন্তানধারণ ‍একজন মহিলার প্রাথমিক অধিকার। তাই রেখার দাবিও যথাযথ। আদালতের পর্যবেক্ষণ, নন্দলাল জেলে থাকার কারণে তার স্ত্রীর জীবনে প্রভাব পড়ছে। কিন্তু রেখা কোনও দোষ করেননি। ফলে আদালতের কাছে তার দাবির মান্যতা রয়েছে।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ