1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নাম ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন’, এক বার্গারের দাম ২১ লাখ টাকা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২ ১০:০৪ pm

বিশ্বের বিভিন্ন দেশেই বার্গার জনপ্রিয় খাবার। বাংলাদেশেও এখন বেশ জনপ্রিয়তা পেয়েছে এটি। কিন্তু জানেন কি বিশ্বের সবচেয়ে দামি বার্গারের নাম কী, তার দাম কত?। পৃথিবীর সবচেয়ে দামি বার্গারের মূল্য ২৫ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ২১ লাখেরও বেশি।

আমেরিকার একটি বেসবল দলের পক্ষ থেকে বার করা হয়েছে এই বার্গার। আমেরিকায় অত্যন্ত জনপ্রিয় খেলা বেসবল, আর এ খেলার বেশ পরিচিত এক দল আটলান্টা ব্রেভস। সম্প্রতি ‘ওয়ার্ল্ড সিরিজ চ্যাম্পিয়নশিপ’ প্রতিযোগিতা উপলক্ষে তারা এই বিশেষ বার্গারটি বানিয়েছে ভক্তদের জন্য। নাম রাখা হয়েছে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বার্গার’। দলের স্মারক হিসেবে একটি ওয়ার্ল্ড সিরিজ নামাঙ্কিত আংটি এবং এই বার্গারটি একসঙ্গে বিক্রি করা হচ্ছে ২৫ হাজার ডলারে।

কিন্তু কী দিয়ে তৈরি এই বার্গার? জানা যায়- এই বার্গারে থাকছে ২২৭ গ্রাম ওয়াগু মাংস। এটি পৃথিবীর সবচেয়ে দামি গরুর মাংস। সঙ্গে থাকছে ব্রিয়শ নামক এক বিশেষ ধরনের পাউরুটি। এ ছাড়াও এতে রয়েছে প্যান ফ্রায়েড ডিম, লবস্টারের ভাজা লেজ ও ফোয়া গ্রা নামক এক খাবার। এই ফোয়া গ্রা খাবারটি ফ্রান্সে এক ধরনের বিশেষ হাঁসের মেটে থেকে তৈরি হয়। সঙ্গে রয়েছে হরেক রকমের চিজ ও সস।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ