1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এবার নিরবের নায়িকা মাহি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২ ১:২৮ pm

শোবিজ অঙ্গনে দীর্ঘদিন ধরেই কাজ করে আসছেন চিত্রনায়ক নিরব হোসাইন ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। কিন্তু তাদের একসঙ্গে কাজ করা হয়নি কখনও। এবার সেটা হলো। তবে সিনেমায় নায়, বিজ্ঞাপনে।

সম্প্রতি নির্মাতা অনন্য মামুনের একটি বিজ্ঞাপনে জুটি হয়েছেন তারা। এর শুটিং হয়েছে রাজধানীর যমুনা ফিউচার পার্কে। গতকাল বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত কাজ হয় সেখানে। একটি ফ্যাশন হাউজের বিজ্ঞাপন এটি।

নিরব বলেন, ‘খুব সুন্দর কাজ। এর গল্প ও নির্মাণশৈলীতে সিনেমাটিক বিষয়ও আছে। এতে অভিনয় করে খুবই ভালো লেগেছে। তাছাড়া বিজ্ঞাপনে মাহির সঙ্গে জুটি বাঁধলাম। সব মিলিয়ে কাজটি ভালো হয়েছে।’

মাহি বললেন, ‘আমি ইদানীং গড়পড়তা কোনও কাজে নিজেকে জড়াচ্ছি না। এই বিজ্ঞাপনটিতে কাজ করে ভালো লেগেছে। অনন্য মামুন ভাইয়ের পরিচালনায় এর আগে একটি সিনেমায় অভিনয় করেছিলাম। সব মিলিয়ে বিজ্ঞাপনটি দর্শকের ভালো লাগবে।’

এদিকে, নিরব সিনেমার অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়াও একটি কুকিং শো নিয়ে সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন তিনি। অন্যদিকে, মাহি অভিনয়টা কমিয়ে দিয়েছ্নে। চালু করেছেন তার নতুন রেস্তোরাঁ।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ