1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বঁটি দিয়ে কেটে দিল স্ত্রীর চুল!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২ ৯:২৪ pm

ঢাকার সাভারে যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় বঁটি দিয়ে স্ত্রীর চুল কেটে দিয়েছে তার স্বামী খোকন মোল্লা। রোববার দুপুরে সাভারের রেডিও কলোনি এলাকার ডাক্তার রানার বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রোববার দুপুরে ভুক্তভোগী ওই নারী সাভার মডেল থানায় তার স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

অভিযুক্ত খোকন মোল্লা (৪৯) খুলনা জেলার দিঘলিয়া থানার বামনডাঙ্গা গ্রামের পাচু মোল্লার ছেলে। সে তার স্ত্রী মুনজিলা খাতুনকে (২৫) নিয়ে রেডিও কলোনি এলাকায় ভাড়া বাড়িতে থেকে স্থানীয় আল-মুসলিম পোশাক কারখানায় চাকরি করেন। খোকন দুই সন্তানের জনক।

ভুক্তভোগী মুনজিলা খাতুন বলেন, খোকনের সঙ্গে প্রায় ১০ বছর ধরে সংসার করে আসছি। বিবাহের পর থেকেই যৌতুকের দাবিতে আমাকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছে সে। রোববার দুপুরে খোকন আমাকে বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দিতে বলে। আমি টাকা এনে দিতে অস্বীকার করায় আমার সঙ্গে বাগবিতণ্ডা শুরু করে। একপর্যায়ে খোকন আমার গায়ে হাতে তুলে।

তিনি বলেন, আমি টাকা দিতে অস্বীকার করলে আমাকে পিছমোড়া দিয়ে বেঁধে রান্নাঘর থেকে বঁটি এনে আমার চুল কেটে দেয়। পরে আমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে আমাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে পালিয়ে যায় খোকন। পরবর্তীতে আমি এ বিষয়ে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করি।

সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, চুল কাটার ঘটনায় এক নারী তার স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ