1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এবার ‘কাঁচা বাদাম’ গানে নেচে ভাইরাল মাধুরী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ৬:২০ am

‘কাঁচা বাদাম’ গান শোনেননি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। বীরভূমের গ্রামে গ্রামে এই গান গেয়ে বাদাম বিক্রি করতেন ভুবন বাদ্যকর। একদিন সেই গান মোবাইল বন্দি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই রাতারাতি ভাইরাল হয়ে যায়। এতে তারকা বনে যান বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর।

তার এই গানের সাথে মুখ মিলিয়ে অনেকেই নেচেছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, সকলেই ভিডিও বানিয়েছেন এই গানে। এবার ‘কাঁচা বাদাম’-এ মন জয় করলেন মাধুরী দিক্ষিত। ‘কাঁচা বাদাম’ গানে কোমর দোলানোর সেই ভিডিও ইনস্ট্রাগ্রাম আইডিতে শেয়ার করেন মাধুরী।
এতে দেখা যায়, তার সঙ্গে সঙ্গ দিয়েছেন বলিউড অভিনেতা রীতেশ দেশমুখ। মাধুরীর পোস্ট করা সেই ভিডিও এখন সামাজিকমাধ্যমে ভাইরাল।ওই পোস্টের ক্যাপশনে মাধুরী লেখেন, ‘দারুণ আনন্দ করলাম। তাই নয় কি? রীতেশ দেশমুখ ধন্যবাদ আমার সঙ্গে এই গানে যোগ দেওয়ার জন্য। ’

প্রায় চার দশক ধরে বলিউডের সিনেমায় কাজ করছেন মাধুরী। সম্প্রতি এই অভিনেত্রী নাম লিখিয়েছেন ওটিটি প্ল্যাটফর্মেও। নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘দ্য ফেম গেম’-এ সুপারস্টার অনামিকা আনন্দের ভূমিকায় থাকছেন তিনি। এটি নির্মাণ করছেন বিজয় নাম্বিয়ার ও করিশ্মা কোহলি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ