1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল যুবকের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২ ৯:৩১ pm

বান্দরবানের কালাঘাটা মোটরসাইকেলের ধাক্কায় ইলিয়াস প্রকাশ ইউসুফ (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত পৌনে ৮টার দিকে পৌর শহরের পশ্চিম বালাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া এ ঘটনায় দুইজন আহত হয়েছে।

ইলিয়াস প্রকাশ ইউসুফের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ এলাকায়। এছাড়া আহতরা হলো- মোটরসাইকেল চালক আব্দুস সামাদ (১৭) এবং তার বন্ধু মোটরসাইকেল আরোহী মোহাম্মদ শাকিল (১৬)। আহতরা বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের বাড়ি পশ্চিম বালাঘাটায়।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান পৌর শহরের পশ্চিম বালাঘাটা এলাকায় দ্রুতগামীর একটা মোটরসাইকেল এক পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক এবং আরেক আরোহী ২জন আহত হয়। খবর পেয়ে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান থানা পুলিশের এসআই মিঠুন সিংহ জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। এছাড়া মোটরসাইকেল চালক সামাদ এবং তারবন্ধু দুজন আহত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ